৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৩:০৪ এএম BDST banglanew24
10 Aug 2012   08:46:20 PM   Friday BdST
E-mail this

বোদায় ভূমিধ্বসে দেবে গেছে গভীর নলকূপ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার ভাসাইনগর এলাকায় বৃহস্পতিবার দিনগত গভীররাতে ভূমিধ্বসে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বি-৮২ নম্বর গভীরনলকূপটি দেবে গেছে।

এর ফলে ওই গভীরনলকূপের ভবনটির একটি অংশে বিরাট গর্তের সৃষ্টি হয়েছে। এতে যে কোনো সময় ভবনটি মাটির কয়েক ফুট নিচে চলে যেতে পারে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এদিকে, বিষয়টি ওই দিনই সংশিষ্ট কর্তৃপক্ষকে জানালেও বরেন্দ্র কর্তৃপক্ষ ভবন ধ্বসের কারণ অনুসন্ধান বা ওই এলাকা পরিদর্শনে আসেনি।

এ ব্যাপারে নলকূপ চালক মহিদুল বাংলানিউজকে বলেন, গভীররাতে হঠাৎ বিকট শব্দে নলকূপ ভবনের চার পাশের মাটি ধ্বসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়।এ সময় নলকূপের ঘরের একাংশ দেবে যায়।

তিনি আরও জানান, বর্তমানে ভবনটিসহ পানির ট্যাংকটি বিপদজনক অবস্থায় রয়েছে।

এলাকাবাসী জানায়, ওই নলকূপের আওতায় ২০০ বিঘা জমিতে বোরো মওসুমে সেচ দেওয়া হয়ে থাকে। চলতি আমন মওসুমেও অনাবৃষ্টির কারণে ওই নলকূপ থেকে আমন ক্ষেতে সেচ দেওয়া হচ্ছে।

অতিরিক্ত পানি ওঠার কারণে পানির লেয়ার কমে গিয়ে বেশ কিছুদিন থেকে ওই নলকূপ থেকে বালু মিশ্রিত পানি উঠছিল। পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে এ ধ্বসের সৃষ্টি হয়েছে বলে এলাকবাসীর ধারনা।

উল্লেখ, ১৯৬০ সালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বোদা পৌর এলাকার ভাসাইনগর গ্রামে পানি উন্নয়ন বোর্ড ২০০ ফুট গভীর নলকূপটি স্থাপন করে।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২

সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান