 |
বাংলানিউজের অনেক পাঠকই টেলিফোনে বা ই-মেইলে জানিয়েছেন তারা ওয়েব সাইটে খবর পড়তে পারছেন না। সম্প্রতি বাংলানিউজের সার্ভার পরিবর্তন করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। যেটি সাময়িক। আমাদের কারিগরি বিভাগের কর্মীরা বলছেন, এরই মধ্যে সমস্যাটি অনেকাংশে সমাধান করা হয়েছে। শিগগিরই এই সমস্যা পুরোপুরি সমাধান হয়ে যাবে। তবে যারা এখন বাংলানিউজের ওয়েবসাইটের খবর পড়তে পারছেন না তা তাদের জন্য পরামর্শ- আপনাদের ক্যাশ-এ জমা থাকা ফাইলগুলো মুছে ফেলুন।
অনলাইনে টুলস বার থেকে অপশানস-এ যান, অ্যাডভান্সড ক্লিক করলে যে টুল বক্স বেরিয়ে আসবে তার মধ্য থেকে নেটওয়ার্ক সিলেক্ট করুন। এখানে বক্সে অপশান আসবে ক্যাশ পরিস্কার করার জন্য। অপশান সিলেক্ট করে ‘ক্লিয়ার নাউ’ এ ক্লিক করুন।
আমরা আশাকরি এতে আপনার কম্পিউটারে বা মোবাইল ফোনে সহজেই বাংলানিউজ দেখা যাবে। এজন্য বাংলানিউজের পুরো ইউআরএল banglanews24.com লিখে ব্রাউজ করতে হবে।
তবে সাময়িক হলেও এ সমস্যার কারণে অনেক পাঠক গত কয়েকদিন বাংলানিউজের ওয়েবসাইট দেখতে পারেননি। তাদের প্রতি আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
সংবাদ, বিনোদন দিয়ে আপনাদের সারাক্ষণ মাতিয়ে রাখতে বাংলানিউজ সদাসচেষ্ট।
বাংলাদেশ সময় ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১২