৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:২৭ পিএম BDST banglanew24
10 Jul 2012   05:24:24 PM   Tuesday BdST
E-mail this

কঙ্গোর যুদ্ধবাজ নেতা লুবাঙ্গার ১৪ বছরের সাজা


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কঙ্গোর যুদ্ধবাজ নেতা লুবাঙ্গার ১৪ বছরের সাজা

ঢাকা: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর সাবেক যুদ্ধবাজ নেতা থমাস লুবাঙ্গাকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত(আইসিসি)।

মধ্য আফ্রিকান দেশটিতে গৃহযুদ্ধ চলার সময় শিশুদের জোর করে যুদ্ধে ব্যবহারের দায়ে অভিযুক্ত ও দোষী সাব্যস্ত হওয়ার প্রেক্ষিতে এ সাজা প্রদান করা হয় লুবাঙ্গাকে।

আইসিসির বিচারক আদ্রিয়ান ফুলফোর্ড রায় ঘোষণার সময় বলেন, ‘সব কিছু বিবেচনা করে থমাস লুবাঙ্গাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হচ্ছে।’

২০০৬ সালের মার্চ মাসে লুবাঙ্গাকে কঙ্গো থেকে আটক করা হয়। এতদিন আইসিসির হেফাজতে থাকায় তাকে মূলত আর ৮ বছর সাজা কাটাতে হবে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

উভয়পক্ষে যুক্তি তর্ক এবং শুনানি শেষে গত মার্চে চূড়ান্তভাবে যুদ্ধপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয় লুবাঙ্গাকে। ২০০২-০৩ সালে কঙ্গোর গৃহযুদ্ধ চলার সময় নিজের বিদ্রোহী বাহিনীতে শিশুদের যোদ্ধা হিসেবে ব্যবহারের দায়ে দোষী সাব্যস্ত হন তিনি।

যুদ্ধের সময় ১১ বছরেরও কম বয়সী শিশুদের জোর করে যুদ্ধে নিয়োজিত করা এবং গৃহযুদ্ধ কবলিত কঙ্গোর উত্তরাঞ্চলীয় স্বর্ণসমৃদ্ধ ইতুরি অঞ্চলে অরাজকতা ও নৃশংস নির্যাতন চালানোর দায়ে অভিযুক্ত করা হয় তাকে। ১৯৯৯ সালে শুরু হওয়া সংঘাতে কঙ্গোর উত্তরাঞ্চলীয় এ এলাকায় প্রায় ৬০ হাজার মানুষ নিহত হয়।

থমাস লুবাঙ্গা ছিলেন ইউনিয়ন অব কঙ্গোলিজ প্যাট্রিটিয়টের( ইউপিসি) প্রতিষ্ঠাতা  এবং এর সামরিক শাখা প্যাট্রিটিয়ট ফোর্সেস ফর দি লিবারেশন অব কঙ্গোর (এফপিএলসি) কমান্ডার। আইসিসির এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না তা এখনও জানায়নি লুবাঙ্গার আইনজীবিরা।


আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি পৃথিবীর একমাত্র স্বাধীন ও স্থায়ী আদালত যেখানে গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিচার করা হয়।

কঙ্গোর গৃহযুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধের দায়ে এ আদালত থেকে ২০০৩ সালের পর এখন পর্যন্ত চারটি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। থমাস লুবাঙ্গার পাশাপাশি তার দুই সহযোগী জারমেইন কাতাঙ্গা এবং ম্যাথিও গুজোলো চুইয়েরও একই ধরণের অভিযোগে বিচার চলছে আইসিসিতে।

বাংলাদেশ সময় ১৭০৯ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান