৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:৩৮ পিএম BDST banglanew24
06 Jul 2012   06:39:56 AM   Friday BdST
E-mail this

রিয়াদে সিলেট-ব্রাহ্মণবাড়িয়া মুখোমুখি, মারমুখি পুলিশ


কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রিয়াদ: রিয়াদের হারাতে আঞ্চলিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ার বাংলাদেশিদের মধ্যে দু’দিন ধরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় স্থানীয় পুলিশ মারমুখি অবস্থান নিয়েছে।

বৃহস্পতিবার রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা হারাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত হয় বলে জানা গেছে ।

পুলিশের ধাওয়া খেয়ে দুই দল চলে গেলেও এদিন সন্ধার দিকে ঐ ঘটনার সূত্রপাত হয়। টহল পুলিশ ঘটনা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে সেখানে বিশেষ বাহিনী ডাকা হয়। স্থানীয় রাত ১০টার মধ্যে সব দোকানপাট বন্ধের নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন।

রিয়াদের বাংলাদেশ দূতাবাস কোনো উদ্যোগ নেয়নি বলে জানা গেছে। দূতাবাসে যোগাযোগ করার চেষ্টা করে কাউকে পাওনা যায়নি।

প্রবাসীরা এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলানিউজকে জানান, এমনিতেই সৌদি আরবের সঙ্গে বাংলাদেশে সম্পর্ক ভালো যাচ্ছে না। তারপর এই ধরনের ঘটনায় সৌদি প্রসাশনের কাছে বাংলাদেশিদের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হবে।

অভিযোগের তীর দূতাবাসের দিকে ছুরে দিয়ে তারা আরও বলেন, ‘দূতাবাস ইচ্ছা করলে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করা সম্ভব।’
 
বাংলাদেশ সময়: ০৬৩৬ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান