৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:৫৭ পিএম BDST banglanew24
04 Jul 2012   06:39:36 PM   Wednesday BdST
E-mail this

বেসিস কার্যনির্বাহী কমিটি গঠিত


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বেসিস কার্যনির্বাহী কমিটি গঠিত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। আগামী ২০১২-১৪ মেয়াদের জন্য নির্বাচিত ৯ জন সদস্যের মধ্যে ৪ জুলাই বুধবার বিভিন্ন পদে নির্বাচন হয়।

এতে ৩৬০ ডিগ্রি প্যানেলের নেতৃত্বে এবার সভাপতি নির্বাচিত হয়েছেন একেএম ফাহিম মাশরুর। এ প্যানেলের অন্য সদস্যদের মধ্যে জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন শামীম আহসান, সৈয়দ আলমাস কবীর সহ-সভাপতি, রাসেল টি আহমেদ মহাসচিব, এম রশীদুল হাসান যুগ্ম মহাসচিব, নাভিদ-উল-হক পরিচালক, শাহ ইমরুল কায়েস পরিচালক, এবিএম রিয়াজুদ্দিন মোশারফ পরিচালক এবং উত্তম কুমার পাল কোষাধ্যক্ষ পদের দায়িত্ব নিয়েছেন।

গত ২ জুলাই দুবছর মেয়াদে বেসিস কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ৪১৪ জন ভোটারের মধ্যে ৩০৮ জন ভোট দেন। ভোটে সাধারণ সদস্য শ্রেণীভুক্ত পদে ৮ জন এবং সহযোগী সদস্য শ্রেণীভুক্ত পদে ১ জনসহ মোট ৯ জন কার্যনির্বাহী পরিষদ সদস্য নির্বাচিত হন।

বাংলাদেশ সময় ১৮৩৮ ঘণ্টা, জুলাই ৪, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান