৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:০০ পিএম BDST banglanew24
13 Sep 2012   12:45:53 PM   Thursday BdST
E-mail this

শপথ নিচ্ছেন না তোফায়েল


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শপথ নিচ্ছেন না তোফায়েল

ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন না বলে ইঙ্গিত পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল থেকেই শোনা যাচ্ছে, তিনি শপথ নেবেন না।

এ বিষয়ে বাংলানিউজের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তাকে বলা হয়, আপনি আজ ৩টায় শপথ নিচ্ছেন, এটা তো ভালো খবর। উত্তরে তিনি বলেন, “মন্ত্রিসভায় যোগ দেওয়ার চেয়েও বড় খবর আমি দেব।”

সেই বড় খবরটি কী- তা জানতে চাইলে তিনি এড়িয়ে যান।

শপথ নিচ্ছেন কি-না আবারও জানতে চাওয়া হলে তিনি বলেন, “জীবনে শপথ তো আর শেষ হয় না।”

তোফায়েল আহমেদ তার ঘনিষ্ঠদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছেন। ওই ঘনিষ্ঠজনদের একজন বাংলানিউজকে জানিয়েছেন, তোফায়েল আহমেদ বলেছেন, এ প্রস্তাব তার জন্য সম্মানজনক নয়।

এদিকে প্রেস ব্রিফিংয়ে রাশেদ খান মেননও বলেছেন, শোনা যাচ্ছে তোফায়েল আহমেদও শপথ নিচ্ছেন না।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২

এসকে/ম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান