৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১১:৪৫ এএম BDST banglanew24
31 May 2012   04:13:33 PM   Thursday BdST
E-mail this

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা কলেজে মানববন্ধন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঢাকা কলেজে মানববন্ধন

ঢাকা : ক্রমবর্ধমান সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকা কলেজে মানববন্ধন করেছে ঢাকা কলেজ সাংবাদিক সমিতি।

মানববন্ধনে বক্তারা বলেন, বেশ কিছুদিন ধরে সাংবাদিক নির্যাতন চলে আসছে। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিককালে প্রথম আলোর তিন ফটো সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের দুই দিন যেতে না যেতেই অনলাইন সংবাদ মাধ্যম বিডিনিউজের কার্যালয়ে সন্ত্রাসী হামলা এবং সর্বশেষ সিএমএম আদালত চত্ত¡রে আবারও সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটেছে।

এসব হামলা-নির্যাতনের নিন্দা এবং জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বক্তারা।

একই সঙ্গে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার দ্রুত বিচারও দাবি করেন মানববন্ধনকারীরা।

দুপুর ২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে  অংশ নেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক মোঃ যাকারিয়া ইবনে ইউসুফ, যুগ্ম আহ্বায়ক আল-আমিন, এম এ আহাদ শাহীন, আসিফ আদনানসহ সমিতির নেতাকর্মীরা।

মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন ঢাকা কলেজ বিজ্ঞান ক্লাব ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ ছাত্ররা।

বাংলাদেশ সময় : ১৬০৫ ঘণ্টা, মে ৩১, ২০১২
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান