৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:৫৪ এএম BDST banglanew24
17 Aug 2012   10:11:19 PM   Friday BdST
E-mail this

ফেনসিডিলসহ নাটোরে আটক ২


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরে ৩শ ২০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের বনবেলঘড়িয়া বাইপাস মোড়ে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে  ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে বনবেলঘড়িয়া বাইপাস মোড়ে নিয়মিত তল্লাশি অভিযান পরিচালনার সময় রাজশাহী থেকে ঢাকাগামী প্রিয় স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (রাজ-ব- ১১-০০১১) তল্লাশি করে ২ যাত্রীর কাছ থেকে ৩শ ২০ বোতল ফেনসিডিল উদ্ধার ও তাদের আটক করা হয়।

আটকরা হলেন-  রাজশাহীর চারঘাট থানার টাংগন পূর্বপাড়া গ্রামের ইরোন সর্দারের ছেলে বারেক সর্দার (২৮) ও  রাজশাহী শহরের মতিহার থানার চক কাপাসিয়া মহল্লার আলতাফ আলীর ছেলে সাহারুল ইসলাম (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর সার্কেলের পরির্দশক নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় নাটোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান