১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৬:৪২ এএম BDST banglanew24
07 Aug 2012   01:40:25 PM   Tuesday BdST
E-mail this

ইংল্যান্ড ও দ. আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট ড্র


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইংল্যান্ড ও দ. আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টেস্ট ড্র

লিডস: সিরিজের দ্বিতীয় টেস্টে ড্র করেছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। দুই অধিনায়কের সম্মতিতে পঞ্চম ও শেষ দিনে অমীমাংসিতভাবে শেষ হয়েছে টেস্ট। তিন টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে  প্রোটিয়াসরা।

দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ৪১৯, দ্বিতীয় ইনিংস: ২৫৮/৯ ডি.
ইংল্যান্ড প্রথম ইনিংস: ৪২৫, দ্বিতীয় ইনিংস: ১৩০/৪
ফল: ড্র

আলভিরো পিটারসেনের ১৮২ রানের সুবাদে প্রথম ইনিংসে ৪১৯ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ২৩টি চার দিয়ে নিজের ইনিংসটি সাজান তিনি। স্টুয়ার্ট ব্রড তিনটি এবং জেমস অ্যান্ডারসন ও স্টিভেন ফিন নেন একটি করে উইকেট। জবাবে ৪২৫ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। শতক (১৪৯) হাঁকান কেভিন পিটারসেন। ইমরান তাহির তিনটি এবং মর্নে মর্কেল, ভারনন ফিল্যান্ডার ও ডেল স্টেইন শিকার করেন একটি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পঞ্চম ও শেষ দিনে নয় উইকেটে ২৫২ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। শেষ দিনেও দারুণ জবাব দিয়েছে ইংল্যান্ড। গন্তব্যে পৌঁছাতে স্বাগতিকদের ৩৯ ওভারে ২৫৩ রানের লক্ষ্য বেঁধে দেয় প্রোটিয়াসরা। তবে ৩৩ ওভারে চার উইকেট হারিয়ে ইংল্যান্ড যখন ১৩০ রানে ব্যাট করছিলো তখন ড্রয়ের সিদ্ধান্ত মেনে হাত মেলান দুই অধিনায়ক।

সিরিজের তৃতীয় ও শেষ হবে ১৬ আগস্ট।

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান