৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১১:৫১ এএম BDST banglanew24
28 May 2012   07:46:33 PM   Monday BdST
E-mail this

ন্যাশনাল ব্যাংকের ৪ পরিচালকের শেয়ার উপহার গ্রহণ সম্পন্ন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের ৪ উদ্যোক্তা পরিচালক তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী আত্মীয় স্বজনের কাছ থেকে শেয়ার উপহার গ্রহণ সম্পন্ন করেছেন।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, ন্যাশনাল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক পারভীন হক শিকদার মোট ১ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ৪০০টি শেয়ার উপহার গ্রহণ সম্পন্ন করেছেন। এর মধ্যে তার স্বামী সালাউদ্দিন খানের কাছ থেকে ৪০ লাখ ২৪ হাজার ৪০০টি ও তার বোন নাছিম শিকদারের কাছ থেকে ৯৮ লাখ ৫১ হাজার শেয়ার গ্রহণ সম্পন্ন করেছেন।

এদিকে, ব্যাংকের উদ্যোক্তা পরিচারক রন হক শিকদার তার পিতা জয়নুল হক শিকদারের কাছ থেকে ২ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ৯০০টি শেয়ার উপহার গ্রহণ সম্পন্ন করেছেন।

অন্য উদ্যোক্তা পরিচালক মনোয়ারা শিকদার তার স্বামী জয়নুল হক শিকদারের কাছ থেকে ১৮ লাখ ২ হাজার ১০০টি শেয়ার উপহার গ্রহণ সম্পন্ন করেছেন।

অন্যদিকে, উদ্যোক্তা পরিচালক রিক হক শিকদার তার তার পিতা ও বোনের কাছ থেকে মোট ২ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার ৯০০টি শেয়ার উপহার গ্রহণ সম্পন্ন করেছেন। এর মধ্যে তার পিতা জয়নুল হক শিকদারের কাছ থেকে ১ কোটি ৬১ লাখ ৭৮ হাজার ৯০০টি এবং তার বোন নাছিম শিকদারের কাছ থেকে ৯২ লাখ ১৬ হাজার শেয়ার উপহার গ্রহণ সম্পন্ন করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ২৮, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান