ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দাম কমার শীর্ষে অবস্থান করছে এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৯ দশমিক ৬৭ শতাংশ কমে টপ লুজার তালিকার শীর্ষে অবস্থান করছে।
এছাড়া দাম বাড়ার দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম। বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ারের দাম ৫ দশমিক ৯২ শতাংশ কমে পায়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার সর্বোচ্চ ৮ দশমিক ৪ টাকায় এবং সর্বনিম্ন৮৯ দশমিক ৪ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ ফান্ডের সর্বশেষ দাম ছিল ৯ দশমিক ৩ টাকা। তবে বৃহস্পতিবার এ ফান্ডের শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৮ দশমিক ৪ টাকায়। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ফান্ডের শেয়ারের দাম ১ টাকা কমে যায়।
অন্যদিকে, বৃহস্পতিবার পাওয়ার গ্রিড কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৫৫ দশমিক ৫ টাকায় এবং সর্বনিম্ন ৫২ টাকায় লেনদেন হয়।
এছাড়া, গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার ৫৫ দশমিক ৭ টাকায় লেনদেন হয়েছিল। একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ার প্রায় ৩ টাকা দাম কমে যায়।
বৃহস্পতিবার দাম কমার শীর্ষে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
৯ দশমিক ৬৭ শতাংশ, পাওয়ার গ্রিড ৫ দশমিক ৯২ শতাংশ, রিলায়েন্স ইন্সুরেন্স ৫ দশমিক ৮২ শতাংশ,২দেশ গার্মেন্টস ৫ দশমিক ৩৭ শতাংশ, ওসমানিয়া গ্লাস ৫ দশমিক ২৮ শতাংশ, গ্রিন ডেল্টা ইন্সুরেন্স ৪ দশমিক ৬৮ শতাংশ, সেন্ট্রাল ইন্সুরেন্স ৩ দশমিক ৭৬ শতাংশ, গ্লোবাল ইন্সুরেন্স ৩ দশমিক ৪৪ শতাংশ, রহিম টেক্সটাইল ৩ দশমিক ৪৪ শতাংশ এবং সোনারগাঁ ৩ দশমিক ০৯ শতাংশ দাম বেড়েছে।
লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে বৃহস্পতিবার দাম কমায় ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছ- দেশ গার্মেন্টস, লিগ্যাসি ফুটওয়্যার, পিপলস ইন্সুরেন্স, মাইডাস ফিন্যান্স, মেঘনা সিমেন্ট, প্রগতি ইন্সুরেন্স, প্রাইম ব্যাংক, দুলামিয়া কটন, সন্ধানী ইন্সুরেন্স এবং অলিম্পিক।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জুন ২১, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর