৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:০৭ পিএম BDST banglanew24
18 Aug 2012   09:25:23 PM   Saturday BdST
E-mail this

সাভারে ৪ রাউন্ড গুলিসহ জাল টাকার ব্যবসায়ী আটক


সাভার প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডের লিউস প্লাস্টিকের সামনে থেকে শনিবার দুপুরে ৪ রাউন্ড গুলিসহ এক জাল টাকার ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫৮ হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়েছে।

আটককৃতের নাম মোঃ রফিক (২৫)। তিনি বরিশাল জেলার নলছিটি থানার কলইহাটি গ্রামের মৃত রাজ্জাকের ছেলে।

পুলিশ জানায়, রফিক দীর্ঘ দিন ধরে জালটাকার ব্যবসা করে আসছেন। তাদের একটি সঙ্ঘবদ্ধ দল জাল টাকার ব্যবসা করে। সুযোগ বুঝে এসব জাল টাকা সাধারণ লোকজনের কাছে গছিয়ে দিয়ে মানুষের ক্ষতি করে আসছেন। পবিত্র ঈদকে সামনে রেখে চক্রটি তৎপর হয়ে ওঠায় তাদের ধরতে পুলিশের বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার দুপুর ৩টার দিকে সাভারের গেন্ডা এলাকায় অভিযান চালিয়ে রফিককে আটক করা হয়েছে।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৮ হাজার টাকার জাল নোট ও ৪ রাউন্ড গুলিসহ রফিককে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, চক্রটির বাকি সদস্যদের ধরতেও ইতিমধ্যে বিভিন্ন জায়গায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
মোঃ ওমর ফারুক/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান