নাটোর: মার্কিন আগ্রাসন বন্ধসহ মৌলবাদ রুখতে নাটোরে বাংলাদেশ যুবমৈত্রীর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টার দিকে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তন থেকে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য ৠালি বের করা হয়।
ৠালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সম্মেলনে যোগ দেয়।
এ সময় বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা , যুবমৈত্রীর সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর রতন , সিংড়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান , অ্যাডভোকেট লোকমান হোসেন বাদশা ও কমরেড আবুল হাশেম।
সম্মেলনে বিদ্যুৎ-গ্যাস-তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে যুবকদের কর্মসংস্থানের দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর