১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৭:৫১ এএম BDST banglanew24
29 Nov 2012   10:01:41 PM   Thursday BdST
E-mail this

ডেসটিনি গ্রুপের ৯ পরিচালকের ৭১টি ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুদ্রা পাচার সংক্রান্ত ডেসটিনি মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটির মামলায় ডেসটিনি গ্রুপের ৯ পরিচালকের ৭১টি ব্যাংক একাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

আদালতের নির্দেশ ছাড়া এসব একাউন্টে কোন প্রকার লেনদেন করা যাবেনা।

বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক মোজাহার আলী সরদার এ ব্যাংক একাউন্টগুলো অবরুদ্ধের(জব্দের) আবেদন করেন।
দুদকের স্পেশাল পিপি আব্দুস সালাম ব্যাংক একাউন্টগুলো অবরুদ্ধের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
যাদের একাউন্ট অবরুদ্ধ করা হয়েছে তারা হলেন- পরিচালক জাকির হোসেন, আজাদ রহমান, আকবর হোসেন সুমন, শিরীন আক্তার, রফিকুল ইসলাম সরকার, মজিবুর রহমান, সুমন আলী খান, সহিদুল ইসলাম খান এবং আবুল কালাম আজাদ।

যমুনা ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, ইউসিবিএল, ঢাকা ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, স্টান্ডার্ড চার্টাড ব্যাংক, দি সিটি ব্যাংক, সোসাল ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, আল আরাফাহ ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, আইএফআইসি ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংকে এ ৯ পরিচালকের ৭১টি ব্যাংক একাউন্ট রয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
এমআই/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান