৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১:১২ এএম BDST banglanew24
08 Aug 2012   08:52:29 PM   Wednesday BdST
E-mail this

টাটার কারখানার জন্য সিঙ্গুরে জমি নির্বাচন ভুল ছিল: স্বীকার সিপিএমের


নয়াদিল্লি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নয়াদিল্লি: টাটার ছোট মোটর গাড়ির কারখানা ন্যানো প্রকল্পের জন্য পশ্চিমবঙ্গের সিঙ্গুরে জমি নির্বাচন করাই ভুল হয়েছিল বলে স্বীকার করে নিলেন সিপিএম কেন্দ্রীয় নেতৃত্ব৷ পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাচ্যুত হওয়ার ২ বছর পর সিপিএমের এ স্বীকারোক্তি চ্যাঞ্চল্য ফেলেছে রাজনৈতিক মহলে।

বুধবার দিল্লিতে সিপিএমের সাধারণ সম্পাদক প্রকাশ কারাট বলেন, কারখানা তৈরির জন্য জায়গা বাছতে ভুল হয়েছিল৷ কারণ, ওই এলাকা ছিল তৃণমূলের দখলে৷ হুগলী জেলার মধ্যে একমাত্র সিঙ্গুরেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন৷ পঞ্চায়েতও ছিল তৃণমূলের দখলে৷

তবে কারাটের এ যুক্তি মানতে চাননি রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখার্জি৷ তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেছেন, নন্দীগ্রামে তো তৃণমূলের বিধায়ক ছিলেন না৷ সেখানে তো বামেদেরই বিধায়ক৷ সেখানে কেন আন্দোলন হল?

এর পাশাপাশি পঞ্চায়েতমন্ত্রীর দাবি, বামেদের জমি নীতিই ভুল ছিল৷ কৃষকবিরোধী আন্দোলনের কারণেই যে আন্দোলন, সেটা কারাট স্বীকার করছেন না৷

এদিকে, সিপিএমের সর্বভারতীয় সম্পাদকের ওই মন্তব্য নিয়ে রাজ্য সিপিএম এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। বরাবরই তারা সিঙ্গুরে কারখানার পক্ষে। বিধানসভা নির্বাচনে এ ইস্যুতে পরাজয়ের পরও তারা সিঙ্গুরের কারখানার পক্ষে অটল মনোভাব দেখিয়ে আসছে।

এ মন্তব্যের জেরে পশ্চিমবঙ্গ লবির সঙ্গে দিল্লির সর্বভারতীয় নেতাদের দূরত্ব তৈরি হওয়ার আশঙ্কা করছেন দলের একাংশ।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১২
আরডি/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান