৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৪:১৭ পিএম BDST banglanew24
27 Jun 2012   03:43:54 AM   Wednesday BdST
E-mail this

বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদ বিলুপ্ত ঘোষণা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সংযুক্ত পরিষদের বৈঠক করে বিলুপ্তির এ ঘোষণা দেওয়া হয়।

সংযুক্ত পরিষদের বৈঠকের বরাত দিয়ে সাংগঠনিক সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৯ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় কর্মচারী সংযুক্ত পরিষদের নেতা নিয়ামুল ইসলাম সচিব ও যুগ্ম সচিবদের কটাক্ষ করে বক্তব্য দেন। শরিক সংগঠনের বিরুদ্ধেও তিনি বক্তব্য দিয়েছেন। এছাড়াও কর্মচারীদের দাবির বিপক্ষে তিনি বক্তব্য দিয়েছেন ওই দিন।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মচারীদের দাবির বিপক্ষে বক্তব্য দেওয়া এবং চতুর্থ শ্রেণীর কর্মচারিদের ভাবমূর্তি ক্ষুন্ন করায় তাকে সচিবালয়ে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।  

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সচিবালয়ে শরিক সব সংগঠনকে এখন থেকে নিজ সংগঠনের ব্যানারে সরকারের নিকট দাবি পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সচিবালয় কর্মচারী সংযুক্ত পরিষেদের সভায় সংগঠনের সভাপতি মো. হিরণ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের মহাসচিব রুহুল আমিনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, বাংলাদেশ সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতি তাদের ১০দফা দাবিতে বিকেলে সভা করে। সভা শেষে চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জানান, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দু’টি ক্যাটাগরিতে সিলেকশন গ্রেড দেওয়ায় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানানো হয়েছে।

অপরদিকে সরকারের ৪ হাজার ১শ টাকা স্কেলে সব কর্মচারীরা সিলেকশন গ্রেড ভোগ করতে পারে সে লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হয়। তিনি বলেন, “ন্যয় সঙ্গত ১০ দফা দাবি যাচাই-বাছাই করে বিবেচনার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়েছে। যে সব দাবির সঙ্গে অর্থিক সংশ্লিষ্টতা নেই সেগুলো জরুরী ভিত্তিতে করার দাবি জানানো হয়েছে সভায়।”

সচিবালয় কো-অপারেটিভ ক্যান্টিনে অনুষ্ঠিত এই সভা সংগঠনের সভাপতি হিরণ মিয়ার সভাপতিত্বে অনষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, জুন ২৭, ২০১২
এসএমএ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান