বেনাপোল (যশোর): একদিনের ছুটি শেষে রোববার সকাল থেকে ফের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে বেনাপোল স্থলবন্দরে।
বাংলা নববর্ষ ১৪১৯ উদযাপন উপলক্ষে ছুটি থাকায় শনিবার স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি হয়।
পেট্রাপোল লেটার অব ক্রেডিট (এলসি) স্টেশনের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র মুঠোফোনে বাংলানিউজকে বলেন, পহেলা বৈশাখের কারণে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ ছিল। রোববার সকাল থেকে পুরোদমে আমদানি- রফতানি বাণিজ্য শুরু হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক ট্রাফিক আব্দুল জলিল রোববার সকালে বাংলানিউজকে বলেন, একটানা দু’দিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আমদানি পণ্যের চাপে যানজট সৃষ্টি হতে পারে।
এ কারণে বন্দরের হ্যান্ডলিং শ্রমিকদের দ্রুত আমদানি পণ্য খালাশের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১২
প্রতিবেদন: মোঃ আজিজুল হক
সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর