ঢাকা: রেকর্ড ডেটের পর সোমবার পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির স্বাভাবিক লেনদেন শুরু হবে। কোম্পানি দুটি হলো- পদ্মা লাইফ ইন্স্যুরেন্স এবং জিবিবি পাওয়ার।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানি দুটির শেয়ার গত ১০ থেকে ১২ জুলাই পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ছিল ১৫ জুলাই।
পদ্মা লাইফ ইন্স্যুরেন্স: বীমা খাতের পদ্মা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় গাজীপুরের শফিপুর রাঙ্গামাটি ওয়াটারফ্রন্টে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়১৫ জুলাই।
জিবিবি পাওয়ার: পুঁজিবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে এর শেয়ারহোল্ডারদের জন্য মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ৫ শতাংশ নগদ এবং ২৫ শতাংশ শেয়ার লভ্যাংশ।
কোম্পানির এজিএম আগামী ১২ আগস্ট বেলা সাড়ে ১১টায় বগুড়ার হোটেল নাজ গার্ডেনের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ১৫ জুলাই।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ দশমিক ৫৭ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ২৫ দশমিক ০৯ টাকা।
বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর