ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১০ সালের মাস্টার্স ১ম পর্বের অনুষ্ঠিতব্য আগামী ১৪/০২/২০১৩ ও ১৭/০২/২০১৩ তারিখের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে।
বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্থগিত করা এসব পরীক্ষা যথাক্রমে আগামী ১২/০৩/২০১৩ ও ১৪/০৩/২০১৩ তারিখে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এসব পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।
বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর