৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১২:২০ পিএম BDST banglanew24
05 Feb 2013   03:13:56 PM   Tuesday BdST
E-mail this

সাংবাদিকদের পিস্তল দেখালেন ছাত্রলীগ নেতা!


রাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ সাংবাদিকের দিকে পিস্তল উঁচিয়ে ধাক্কা মেরে ঘটনাস্থল থেকে সরিয়ে দিয়েছেন ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ সেতু।

এ সময় তিনি সাংবাদিকদের ক্যামেরার ছবি মুছে ফেলে অশ্লীলভাবে গালিগালাজ করেন।

সাংবাদিকরা হলেন- দৈনিক সকালের খবরের আলোকচিত্রী আজাহার উদ্দিন ও রাবি প্রতিনিধি সুজন নাজির, দৈনিক জনকণ্ঠের আলোকচিত্রী সেলিম জাহাঙ্গীর, ইংরেজি দৈনিক নিউএজের রাবি প্রতিনিধি নাজিম মৃধা ও ডেইলি স্টারের সাঈদ শুভ।

নাসিম আহমেদ সেতু রাবি ছাত্রলীগের উপ-পাঠাগার বিষয়ক সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, অকৃতকার্য হয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ না হওয়ায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রথম বিজ্ঞান ভবনের পদার্থ বিজ্ঞান বিভাগে ভাঙচুর করেন সেতু্ ও তার সহযোগীরা। এ সময়  পেশাগত দায়িত্ব পালন করতে গেলে সাংবাদিকদের পিস্তল উঁচিয়ে গুলি করতে এগিয়ে আসেন ওই  ছাত্রলীগ নেতা।

সাংবাদিক আজাহার উদ্দিন বাংলানিউজকে জানান, ‘‘সেতু প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি এমন অভিযোগে রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তৌহিদ আল তুহিন, মাদার বখশ হল শাখার সভাপতি তানিম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুদীপ্ত সালামের নেতৃত্বে ৩০ থেকে ৪০ জন নেতাকর্মী মঙ্গলবার ওই ভবনে সেতুর বিভাগের পাঁচটি কক্ষ ভাঙচুর করেন।’’
 
‘‘এ ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গেলে ছাত্রলীগ নেতা নাসিম আহমেদ সেতু ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের দিকে পিস্তল নিয়ে তেড়ে আসেন। এক পর্যায়ে অশ্লীল ভাষায় গালিগালজ করে সাংবাদিক আজাহার উদ্দীন ও সেলিম জাহাঙ্গীরকে ধাক্কা মেরে সরিয়ে দেন। এ সময় অন্য সাংবাদিকরা এগিয়ে গেলে তাদেরও অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়।’’
 
তিনি আরও বলেন, ‘‘এ সময় সেতু পিস্তল বের করে গুলি করতে এগিয়ে আসেন। পরে অন্য ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে বাধা দেন এবং ওই দুই ফটো সাংবাদিকের ক্যামেরা থেকে সংগৃহীত ছবিগুলো মুছে ফেলেন।’’
 
এ ব্যাপারে পদার্থ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মুশফিকুর রহমান বাংলানিউজকে জানান, ‘‘সেতু একবার প্রথম বর্ষের পরীক্ষা অকৃতাকার্য হন। দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে জিপিএ ২ দশমিক ১৪ পান। যেখানে উত্তীর্ণ হওয়ার জন্য একজন শিক্ষার্থীকে সর্বনিম্ন ২ দশমিক ৫ পেতে হয়।’’

‘‘নিয়মানুযায়ী ওই শিক্ষার্থী এবার ড্রপ আউট হয়ে যান। ফলে, কিছু উচ্ছৃঙ্খল ছাত্র বিভাগে ভাঙচুর করেন।’’  

এ বিষয়ে রাবি ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী বাংলানিউজকে বলেন, “আমি বিষয়টি শুনেছি। সাংবাদিকদের লাঞ্ছিত করা ঠিক হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক”
 
এদিকে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক জরুরি বৈঠক বসে। বৈঠক থেকে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে ক্যাম্পাসে ত্রাস সৃষ্টিকারী ওই ছাত্রলীগ ক্যাডারকে বহিষ্কার ও তার ছাত্রত্ব বাতিলের দাবি জানানো হয়।
 
অন্যদিকে, এ খবরে রাবি ছাত্র ইউনিয়নের সভাপতি শিপন আহমেদ, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক উৎসব মোসাদ্দেক, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, রাজশাহী প্রেসক্লাব, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়শনসহ সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের শাস্তি দাবি করেছেন।
 
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া বাংলানিউজকে বলেন, “আমি ঘটনাটি শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কেউ লিখিত অভিযোগ দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
 
বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান