৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:৫৮ এএম BDST banglanew24
01 Jul 2012   04:00:38 PM   Sunday BdST
E-mail this

রূপগঞ্জে ফলদ বৃক্ষমেলা শুরু


রূপগঞ্জ সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রূপগঞ্জে ফলদ বৃক্ষমেলা শুরু
ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা রোববার শুরু হয়েছে। উপজেলার ভুলতা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।

বৃক্ষমেলার উদ্বোধন উপলক্ষে বেলা ১২টায় শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ও গোলাকান্দাইল এলাকা প্রদক্ষিণ করে। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-১ রূপগঞ্জ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নিলা, কৃষি কর্মকর্তা আশেক পারভেজ, ইউপি চেয়ারম্যান আলহাজ হারুন অর রশিদ ভুইয়া, আওয়ামী লীগ নেতা আমির হোসেন, শিক্ষক আব্দুল আউয়াল, শামিমা সুলতানা ওমা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
প্রতিবেদন: সাইফুল ইসলাম / সম্পাদনা: রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান