৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:২৭ পিএম BDST banglanew24
18 Aug 2012   07:35:53 PM   Saturday BdST
E-mail this

রাজনগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৭


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজনগরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৭

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার মহলালবাজার এলাকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ শিশুসহ ৭ জন নিহত হয়েছেন।

এ সময় ৪ জন আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই অটোরিকশার যাত্রী।

নিহতরা হলেন- প্রণতি (২০), অণিমা (৪৭), উনই (১৯), বৃষ্টি (৩), সবুজ (৪), সজীব(৪), সাথী (৫)। এদের সবার বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলার অন্তেহরি গ্রামে।

আহরা হলেন-বিভা (৬০), জ্যোতিশী (৪৭), আলতি ও জ্যোতিন। তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার বিকেল সাড়ে ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

আহত আলতি বাংলানউজকে জানান, তারা  বিকেল সাড়ে ৫টার দিকে অটোরিকশায় চড়ে মৌলভীবাজার যাচ্ছিলেন। এ সময় তারা মহলালবাজার এলাকায় পৌঁছালে রাজনগরগামী একটি মাইক্রেবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়।  

এদিকে, মৌলভীবাজারের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান সদর হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ খবর নিয়েছেন।

এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, লাশগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান