৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৪:০২ এএম BDST banglanew24
13 Jun 2012   10:04:09 AM   Wednesday BdST
E-mail this

বাংলাদেশে অনুপ্রবেশকালে ১১৪ রোহিঙ্গা আটক


রমেন দাশগুপ্ত, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশে অনুপ্রবেশকালে ১১৪ রোহিঙ্গা আটক
ছবি: উজ্জল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টেকনাফ থেকে: মিয়ানমারে জাতিগত সংঘাতের কারণে পালিয়ে আসা ১১৪ জন রোহিঙ্গাকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় আটক করেছে বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা।

মঙ্গলবার রাতে ও বুধবার সকালে বিজিবি ও কোস্টগার্ডের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে।

জানা যায়, মঙ্গলবার রাত ১২টার দিকে কক্সবাজার জেলার টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে দেড় মাসের শিশুসহ ৭৫ জন এবং বুধবার সকাল আটটায় সেন্টমার্টিন দ্বীপ থেকে আরও ৩৯ জনকে আটক করা হয়।

বিজিবির টেকনাফের স্থানীয় কর্মকর্তা মেজর সাইফুল ওয়াদুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আটক রোহিঙ্গারা নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল।’

বাংলাদেশ সময় : ০৯৫৯ ঘণ্টা, জুন ১৩, ২০১২
রমেন দাশগুপ্ত/ সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর/রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান