নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পূর্ব বিরোধ ও চুরির ঘটনার জের ধরে রাজা মিয়া(৪৫) নামে এক ব্যক্তিকে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) তারিকুজ্জামান বাংলানিউজকে জানান, রাজা মিয়ার স্ত্রী আসিয়া বেগম শুক্রবার সকালে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলাটি দায়ের করেন।
মামালার আসামিরা হলেন- ফতুল্লার নন্দলালপুর এলাকার সন্ত্রাসী চশমা রিপন, ফয়েজ, মাসুদ, কালু, ইমারত ও সিদ্দিক।
এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে পূর্ব শক্রতার জের ধরে থানার নন্দলালপুর এলাকায় বাড়ি থেকে ডেকে এনে রাজা মিয়াকে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় বাবা রাজা মিয়াকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসীদের পিটুনিতে ছেলে জামানও গুরুতর আহত হয় । সে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
সম্পাদনা: শাফিক ন্ওয়াজ সোহান, নিউজরুম এডিটর