খুলনা: প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান বৃহস্পতিবার খুলনা সফরে যাচ্ছেন।
উপদেষ্টা শুক্রবার বিকেলে খুলনা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করবেন।
এরপর শনিবার সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর