বগুড়া: যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করে লাভ নেই। দেশের মানুষ চায় যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার। আর বর্তমান সরকারকে যুদ্ধাপরাধীর বিচার কাজ শেষ করতে হবে।
শুক্রবার বিকেল ৫টায় সারিয়াকান্দি পাবলিক মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সদস্য শ্রমিক নেতা কমরেড জসিম উদ্দিন মন্ডল এ কথা বলেন।
তিনি বলেন, গ্রামে-গঞ্জে নতুন শিল্পকারখানা গড়ে তুলে বেকার সমস্যা সমাধান করতে হবে। বন্ধ কল-কারখানা চালু দুর্নীতি, গুম, হত্যা নির্যাতন বন্ধ করে মুক্তিযুদ্ধের চেতনায় ৭২ এর সংবিধান পুণ:প্রতিষ্ঠা করতে হবে।
উপজেলা কমিউনিস্ট পার্টি আয়োজিত সারিয়াকান্দি শাখার সভাপতি কমরেড চঞ্চল কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আসলাম খান, বগুড়া জেলা শাখার সভাপতি হাফিজ আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দুলাল কুন্ডু, কমরেড জিন্নাতুল ইসলাম, কমরেড উত্তম কর, বগুড়া জেলা ছাত্র ইউনিয়নের যুগ্ন আহবায়ক জয়দেব ঘোষ রিপন, উপজেলা সাধারণ সম্পাদক কমরেড আমিনুল ইসলাম মুকুল, সাবদুর রহমান, আব্দুর রশীদ প্রমুখ।
বাংলাদেশ সময় : ১১২৭ ঘণ্টা, জুন ১৬, ২০১২
টিএমএম, সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com