৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৬:২৫ এএম BDST banglanew24
21 Sep 2012   01:10:38 AM   Friday BdST
E-mail this

মা জানতেন না তিনি অন্তঃসত্ত্বা!


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মা জানতেন না তিনি অন্তঃসত্ত্বা!

অবিশ্বাস্য হলেও সত্যি এক মা তার সন্তান জন্ম নেওয়ার কয়েক মিনিট আগেই মাত্র জানলেন তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। মা’টি ব্রিটিশ সৈনিক। আফগানিস্তানে তালেবান বিরোধী লড়াইয়ে সামিল গত পাঁচমাস ধরে।  সেখানেই বিখ্যাত ক্যাম্প ব্যাশনে পদাতিক বাহিনীর সদস্য এই নারী সেনা। পেটে প্রচ- ব্যাথা নিয়ে আফগানিস্তানের হাসপাতালে ভর্তি হলে তার ফুটফুটে স্বাস্থ্যবান একটি ছেলে জন্ম নেয় ।

তবে পুরো ঘটনায় বিষ্মিত হাসপাতালের চিকিৎসকরা। তবে তারচেয়েও হতবাক ক্যাম্প ব্যাশনের স্বাস্থ্যসেবীরা।
গত পাঁচ মাস এই সৈনিক তার গর্ভে সন্তান নিয়ে সকল দায়িত্ব পালন করে গেছেন। তিনি যখন আফগানিস্তানে নিযুক্ত হন তখনও চার মাসের অন্তঃসত্ত্বা।

সৈনিকটির নাম প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে ক্যাম্পে থাকা অবস্থায় সকল স্বাস্থ্য পরীক্ষায় তার শারীরিক সমস্যা ধরা পরেনি। একই সঙ্গে ক্যাম্পের সকল প্রশিক্ষণেও ছিলো তার যথাযথ অংশগ্রহণ।

এসব প্রশিক্ষণের মধ্যে ২৫পাউন্ড ওজনের বোঝা পিঠে নিয়ে আট মাইল দুর্গম পথ পাড়ি দেওয়াও অন্তর্ভূক্ত ছিলো।  

ব্রিটিশ রাজপুত্র হ্যারির ক্যাম্প ব্যাশনে থাকা অবস্থায় সেখানে তালেবানদের গেরিলা হামলার মাত্র চার দিনের মধ্যে এমন একটি ঘটনা ক্যাম্পের সবাইকে হতবাক করেছে।

মা ও ছেলে এখন দু’জনই ভালো আছে। শিগগিরই তাদের ব্রিটেনে পাঠানো হবে।

বাংলাদেশ সময় ০১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান