৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:৫৭ এএম BDST banglanew24
21 Jul 2012   04:53:04 PM   Saturday BdST
E-mail this

চট্টগ্রামে তিন বেকারিকে জরিমানা


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রামে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির দায়ে তিনটি বেকারিকে এক লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত।

দন্ডিত বেকারি তিনটি হল, মেসার্স মায়ের দোয়া বেকারি, মেসার্স এশিয়া বেকারি এবং মেসার্স জান্নাত বেকারি।

শনিবার নগরীর পাঁচলাইশ থানার বিবিরহাট ও এর পার্শ্ববর্তী নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব বেকারিকে জরিমানা করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয় উপসচিব ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক জুবায়ের আহমদ এ অভিযানে নেতৃত্ব দেন।

জুবায়ের আহমদ বাংলানিউজকে জানান, তিনটি বেকারিতেই নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত হচ্ছিল। এছাড়া এসব বেকারিতে প্যাকেটের মোড়কে ওজন, উৎপাদনের তারিখ ও মেয়াদ, পণ্যের খুচরা ও পাইকারি মূল্য উল্লেখ ছিল না।

এসব পণ্যের মধ্যে আছে, লাড্ডু, কেক, পাউরুটি, বিস্কুট এবং বিভিন্ন ধরনের মিষ্টি।

আদালত তিনটি বেকারিকেই ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ও ৪৩ ধারায় জরিমানা করেন। এর মধ্যে মায়ের দোয়া বেকারিকে ৪০ হাজার টাকা, মেসার্স এশিয়া বেকারিকে ৫০ হাজার টাকা এবং মেসার্স জান্নাত বেকারিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া এশিয়া বেকারীর পণ্যে ভেজাল রং মেশানোর প্রমাণ পেয়েছে আদালত। তাৎক্ষণিকভাবে আদালত ওই বেকারিতে যেসব ভেজাল রং জমা রাখা হয়েছিল সবগুলো জব্দ করে ধ্বংস করে।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
আরডিজি/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান