৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:১৫ এএম BDST banglanew24
10 Aug 2012   09:11:35 PM   Friday BdST
E-mail this

হরতাল ডাকার ১৫ মিনিটের মধ্যে ছাড়া পেলেন আ’লীগ নেতা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: হরতাল ডাকার ১৫ মিনিটের মধ্যেই ছাড়া পেলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।

শুক্রবার দিনগত রাত সোয়া ৮টায় ঢাকার রমনা থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। এর ফলে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের ডাকা আগামীকাল শনিবারের সকাল-সন্ধ্যার হরতাল প্রত্যাহার করে নেওয়া হয়।

এর আগে, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের মুক্তির দাবিতে শনিবার রাত ৮টায় মুরাদনগর উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ।

অপরদিকে, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের মুক্তির দাবিতে কুমিল্লা-সিলেট সড়কের কোম্পানীগঞ্জ এলাকা ও মুরাদনগর-কোম্পানীগঞ্জ সড়ক অবরোধ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

ফলে ওই সড়কের দুইপাশে যানজট সৃষ্টি হয়ে শতশত বাস-ট্রাক আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ৮টায় ওই সড়ক অবরোধ মুক্ত করে।

এ ব্যাপারে মুরাদনগর থানার পরিদর্শক রুপক কুমার নাথ বাংলানিউজকে বলেন, ঢাকার রমনায় হর্কাস মার্কেটের সামনে মালিক-হকার্স সংঘর্ষে পুলিশের সহকারী উপ-পরিদর্শকসহ (এএসআই) ১৫ জন আহত হয়।

এ ঘটনায় হকার্স মাকের্টে দোকান মালিকদের নেতা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারকে পুলিশ আটক করে।

ওই ঘটনায় জাহাঙ্গীর আলম সরকারের মুক্তির দাবিতে শুক্রবার বিকেল পৌনে ৫টায় কুমিল্লা-সিলেট সড়কের কোম্পানীগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগ। একইসঙ্গে শনিবার মুরাদনগরে হরতাল ডাকা হয়।  

বাংলাদেশ সময়: ২১০৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান