ঢাকা: নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের ৪ সদস্যকে গ্রেফতার করেছে ৠাব।
শুক্রবার জুম্মার নামজের পর লিফলেট বিলির সময় ৠঅব-২ এর একটি দল তাদের গ্রেফতার করে।
এরা হচ্ছে, আব্দুল্লাহ আল মুনিম (২০), রেদোয়ান (২৪), রুহুল আমিন সোহাগ (২০) এবং আব্দুল রহমান (২৪)।
রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি সমজিদের সামনে থেকে এবং নাখালপাড়ার অপর একটি মসজিদের সামনে লিফলেট বিলির সময় এদের গ্রেফতার করা হয়।
ৠাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি রায়হান বাংলানিউজকে জানান, তাদের কাছে হিজবুত তাহরীরের প্রচারপত্রসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কাগজ উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
জেএস/এমআইএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর