১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১০:১২ এএম BDST banglanew24
28 Jul 2012   11:55:26 PM   Saturday BdST
E-mail this

নরসিংদীতে বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নরসিংদী: নরসিংদীর শিবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির সাবেক মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন।

শনিবার সকাল ১১টায় আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের উদ্যোগে একটি শোক র‌্যালি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান ভূঁইয়ার সমাধিস্থলে এসে শেষ হয়।

পরে আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদ ও সরকারি শহীদ আসাদ কলেজসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আব্দুল মান্নান ভূঁইয়ার সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মাজার প্রাঙ্গণে মোনাজাত করা হয়। এ সময় আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে ভূঁইয়া নন্দিত নাহিয়ান স্বজন, আব্দুল মান্নান ভূঁইয়া পরিষদের আহবায়ক আবুল হারিস রিকাবদার ও সদস্য সচিব আরিফ-উল-ইসলাম মৃধাসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এছাড়া বিকেলে শিবপুর উপজেলার সকল ইউনিয়নে একযোগে কর্মী সমাবেশ, দোয়া মাহফিল ও ইফতার পার্টির আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২৩৫২ ঘণ্টা, জুলাই ২৮. ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান