১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১:৫৬ এএম BDST banglanew24
25 Jan 2013   06:39:54 PM   Friday BdST
E-mail this

গ্লোবাল বক্স অফিস হিট `লাইফ অফ পি`


বিনোদন ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গ্লোবাল বক্স অফিস হিট `লাইফ অফ পি`

অ্যাংলি এর পরিচালনায় গ্লোবাল বক্স অফিস হিট করা সিনেমা `লাইফ অফ পি` বিশ্বজুড়ে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আয় করেছে।

ইয়ান মারটেল এর গল্প অবলম্বনে পরিচালক অ্যাংলি লাইফ অফ পি নির্মাণ করেন। যেখানে দেখা যায়, একটি ভারতীয় ছেলে সমুদ্রে হারিয়ে যায়। এবং রিচারড পার্কার নামে একটি বেঙ্গল টাইগারের সাথে প্রায় ২০০ দিন থাকে।

এ সিনেমাটি এবার ১১টি নডসহ দ্বিতীয় অস্কার সিনেমা হিসেবে মনোনয়ন পেয়েছে।

জানা গেছে, লাইফ অফ পি ভারতে প্রায় ১০০ মিলিয়ন মার্কিন ডলার এবং বিশ্বজুড়ে প্রায় ৪০১ মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। অর্থাৎ দেশের তুলনায় বিদেশে প্রায় ৮০ ভাগ বেশি আয় করেছে সিনেমাটি।  

সিনেমাটির প্রধান অভিনেতা ছিলেন সুরাজ শর্মা। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- ইরফান খান, আদিল হুসাইন এবং টাবু।

লাইফ অফ পি আগামী মাসে স্টিভেন স্পিলবারগের লিঙ্কন সিনেমার সাথে অস্কারের প্রতিযোগিতায় যোগ দেবে।

সিনেমাটি পরিচালনার জন্য এং লি সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন। অ্যাংলি এর আগে হলিউডের বেশ কিছু ছবি পরিচালনা করে প্রশংসিত হয়েছেন।

লাইফ অফ পি এর বেশির ভাগ শুটিং করা হয়েছে ভারতের পন্ডিচেরি এবং মুন্নার বেশিরভাগ জায়গায়। আর সমুদ্রের শুটিং গুলো করা হয়েছে তাইওয়ানে ১.৭ মিলিয়ন গ্যালোনের পানির ট্যাঙ্কে।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১৩
এমকে/ একেএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান