৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:৫২ এএম BDST banglanew24
15 Oct 2012   01:25:53 PM   Monday BdST
E-mail this

প্রতিশ্রতি পূরণে সরকার ব্যর্থ: আমীর খসরু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রতিশ্রতি পূরণে সরকার ব্যর্থ: আমীর খসরু
ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসলেও বর্তমান সরকার জনগণের কোন সমস্যা সমাধান করতে পারেনি বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার সকালে আবাসিক ও শিল্প কারখানায় গ্যাসের দাবিতে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সকাল সাড়ে ১০টায় ষোলশহর কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করে চট্টগ্রাম মহানগর বিএনপি।

আবাসিক ও শিল্পকারখানায় গ্যাস সংযোগ চালু এবং নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সমাবেশের পাশাপাশি মানববন্ধন কর্মসূচীও পালন করা হয়।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মহাজোট সরকার জনগণের সমস্যা সমাধাণে সম্পূর্ণ ব্যর্থ। তাই এ সরকারকে জনগণ আর চায় না।`

তিনি বলেন, ‘জনগণের স্বার্থে কাজ করার কথা বলে এ সরকার ক্ষমতায় আসলেও তারা এখন নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। জনগণের কোন সমস্যার সমাধান করতে পারছে না।’

তিনি বলেন, `গ্যাসের সংযোগ বন্ধ রাখায় জনজীবন এখন অতিষ্ট হয়েছে উঠেছে। কিন্তু এরপরও সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করে কিভাবে ক্ষমতায় থাকবে সে চিন্তায় ব্যস্ত।`

মানববন্ধন কর্মসূচীর পরে নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেনের সঞ্চালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক এএম নাজিম উদ্দিন, শিশু বিষয়ক সম্পাদক রোজি কবির, মাহমুদুর রহমান শামীম, নগর যুবদল সভাপতি কাজী বেলাল, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন দীপ্তি, নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহমেদুল আলম রাসেল, মহিলা দলের সাধারণ সম্পাদক জেলী চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩ ০৫ ঘন্টা, অক্টোবর ১৫, ২০১২
এমইউ/ আরডিজি  

 



বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান