৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১১:০০ পিএম BDST banglanew24
01 Jun 2012   03:35:53 PM   Friday BdST
E-mail this

সবজি কিছুটা স্বস্তি দিলেও মাছ, মুরগির বাজার অস্থির


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সবজি কিছুটা স্বস্তি দিলেও মাছ, মুরগির বাজার অস্থির

ঢাকা: গ্রীষ্ম ও বর্ষাকালীন সবজি বাজারে আসায় দাম খানিকটা কমেছে। এতে ক্রেতাদের কিছুটা স্বস্তি মিললেও মাছ, মুরগির দামে দুর্ভোগ পোহাচ্ছেন ক্রেতারা। সপ্তাহখানেক ধরে মুরগির বাজার একেবারেই অস্থিতিশীল থাকায় একদিকে ক্রেতারা যেমন দ‍ুর্ভোগ পোহাচ্ছেন, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ছোট ব্যবসায়ীরা।

শুক্রবার মহাখালী কাঁচাবাজার এবং কচুক্ষেত বাজার ঘুরে দেখা গেছে, শাকসবজির দাম আগের চেয়ে কমেছে। গত ১৫-২০ দিনে অধিকাংশ সবজির দাম কেজিতে কমেছে ৫ থেকে ১০ টাকা।

ঢেঁড়স, কাকরোল, বরবটি, বেগুনের দাম ৪০ টাকা থেকে ৫ টাকা কমে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করলা, পটল, চিচিঙ্গা, ঝিঙ্গার দাম কেজিতে ৮-১০ টাকা কমে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া পেঁপে ৪০ টাকা, কচুর লতি ৩৫ টাকা, মূলা ৩০ টাকা, ১২ মাসি বাঁধাকপি ও ফুলকপি প্রতিটি  ৩০ টাকা এবং কাঁচা মরিচ ৪০-৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিভিন্ন শাকের মধ্যে ডাটা শাকের আ‍ঁটি ১০ টাকা, পাট শাকের আঁটি ৫ টাকা, লাল শাকের আঁটি ১০ টাকা এবং কলমি শাকের আঁটি ৫-৬ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে মাছ-মুরগীর ধারাবাহিক অগ্নিমূল্য দুর্ভোগে ফেলছে ক্রেতাদের। মুরগি ও সব ধরনের মাছ সাধারণ ক্রেতাদের সাধ্যের বাইরে। ব্রয়লার মরুগির দাম ১৮০-১৮৫ টাকা কেজি, মুরগির ডিমের হালি ৩৬ টাকা, গরুর মাংসের কেজি ২৬০-২৭০ টাকা, খাসির মাংসের কেজি ৪৫০ টাকা এবং ছাগলের মাংস ৩৫০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  

বাজারে মাঝারি আকারের রুই মাছের কেজি ২৫০ টাকা ২৮০ টাকা, কাতল মাছের কেজি ৩২০ টাকা থেকে ৪৫০ টাকা, বোয়াল মাছের কেজি ৪৫০-৬৫০ টাকা, আইড় মাছের কেজি ৪৫০-৬৫০ টাকা, পাবদা মাছের কেজি ৬০০-৬৫০ টাকা, টেংরার কেজি ৪০০-৪৫০ টাকা, আকার ভেদে চিংড়ি মাছের কেজি ৬৫০-১০০০ টাকা এবং ইলিশ মাছের কেজি ৮৫০-১০৫০ টাকা।

এছাড়া কই মাছ ২৫০-২৮০ টাকা, শিং মাছ ৫৫০-৬০০ টাকা, শোল মাছ ৪৫০-৫০০ টাকা, তেলাপিয়া ১৪০-১৮০ টাকা, পাঙ্গাস ১২০-১৩০ টাকা, মলা মাছ ২০০-২৫০ টাকা ও নলা মাছ ১৮০-২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মহাখালী কাঁচাবাজারের মাছ বিক্রেতা রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘মাছের দাম বেশি থাকার কারণ আমদানি কম। তাছাড়া পরিবহন খরচ বেশি হওয়ায় পাইকাররা দাম বাড়িয়ে দিয়েছে।’

ক্রেতা শাহাদাৎ হোসেন সবুজ বলেন, ‘গুঁড়া মাছ থেকে শুরু করে সব ধরণের মাছের দাম অনেক বেশি। দামের কারণে মলা-ঢেলা মাছের নাগাল পাওয়াটাও কঠিন।’

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জুন ০১, ২০১২
এমইউএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর
   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান