ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে মো. মঙ্গল মিয়া (২৫) নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উত্তর যাত্রাবাড়ীর ডলফিন গলি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
মঙ্গল মিয়া ওই এলাকার কেবল টিভি সংযোগের লাইনম্যান ছিলেন।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম বাংলানিউজকে জানান , রাতরে কোন এক সময় দুর্বৃত্তরা ওই গলিতেই মঙ্গলকে জবাই করে। সকালে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহের পাশে তাজা রক্ত দেখতে পায় পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়ছে।
মঙ্গল মিয়া যাত্রাবাড়ী এলাকার ক্যাবল টিভি ব্যাবসায়ী রশিদ বকসের কাজ করতেন। তবে তিন মাস আগে তার বিরুদ্ধে রশিদ বকস চাঁদাবাজি মামলা করেন।
ডিস ব্যবসায়ী রশিদ পুলিশকে জানিয়েছেন, ওই মামলার পর থেকে মঙ্গল পালিয়ে বেড়াচ্ছিলো।
পুলিশ জানায়, মঙ্গলের গ্রামের বাড়ি কুমিল্লার হোমনায়। তিনি উত্তর যাত্রাবাড়ীতে ভাড়া থাকতেন।
এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করা হয়েছে।
জে এস/ সম্পাদনা : শাহেদ হোসেন