গাজীপুর: মিনা ও কন্যাশিশু শিক্ষা বিষয়ক ২ দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে।
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের উদ্যোগে গাজীপুর সার্কিট হাউজে অয়োজিত এ কর্মশালায় বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়ার ২০ সাংবাদিক অংশ নিয়েছেন।
কর্মশালার প্রথম দিনে গণমাধ্যম ব্যক্তিত্ব সায়েদুল হক মিলকী, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক শাহ মো. হাশিম রেজা, গাজীপুরের জেলা প্রশাসক নুরুল ইসলাম এবং কর্মসূচি পরিচালক সুফি জাকির হোসেন আলোচনায় অংশ নেন।
কর্মশালায় শিশু ও কন্যাশিশুদের অধিকার ও তাদের প্রতি মিডিয়া কর্মীদের দায়িত্ব সম্পর্কে মত বিনিময় করা হয়। সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
এ কে এম রিপন আনসারী / সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর