৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ১:১৩ এএম BDST banglanew24
02 Jun 2012   07:42:21 PM   Saturday BdST
E-mail this

বিএনপির কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে কুমিল্লায় প্রতীকী অনশন


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কারাবন্দি সব নেতাদের মুক্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে কুমিল্লা দক্ষিণ ও উত্তর জেলা বিএনপি।

শনিবার দুপুরে কুমিল্লা নগরের বিভিন্ন ওয়ার্ড ও জেলার বিভিন্ন থানা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা টাউনহলে গণঅনশনে যোগ দেন।

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরীর সভাপতিত্বে এ গণঅনশন পালিত হয়।

এ সময় নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধান ও কারাবন্দি ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান বক্তারা।

অনশন চলাকালে বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চট্টগ্রাম মহানগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল,  জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা যুবদল সভাপতি আমীরুজ্জামান,  জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন কায়সার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জুন ০২, ২০১২
সম্পদনা: নাজিম উদ দৌলা সাদি, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান