৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ২:৫২ পিএম BDST banglanew24
06 Dec 2012   12:10:45 PM   Thursday BdST
E-mail this

আদিবাসী নারীদের নিয়ে নির্মিত হচ্ছে ভেজা পালকের গান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আদিবাসী নারীদের নিয়ে নির্মিত হচ্ছে ভেজা পালকের গান

পার্বত্য অঞ্চলে বসবাসরত আদিবাসী নারীদের সাংস্কৃতিক অধিকার নিয়ে নির্মিত হচ্ছে তথ্যচিত্র ‘ভেজা পালকের গান’। ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) একদল শিক্ষার্থী এই তথ্যচিত্র নির্মাণ করছে।

তথ্যচিত্রের ভিডিওধারণ করতে শিক্ষার্থীরা গত ২৯ নভেম্বর থেকে বান্দরনবনের লামা উপজেলায় অবস্থান করেছে। ৮ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীরা পাহাড়ী জনপদে ঘুরে ঘুরে তথ্য ও ভিডিওচিত্র সংগ্রহ করবে। বেসরকারি উন্নয়ন সংস্থা আইডা ও তরঙ্গের সহায়তায় নির্মিত এই তথ্যচিত্র বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচার করা হবে বলে জানিয়েছেন নির্মাতারা।

তথ্যচিত্রে মারমা, ত্রিপুরা, তংচঙ্গা ও ম্রো আদিবাসী নারীদের বিশেষ ভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। ইউনিভার্সিটির গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগের ‘অ্যাডভান্স টেলিভিশন প্রোডাকশন স্কিল’ কোর্সের অংশ হিসেবে শিক্ষার্থীরা এই তথ্যচিত্র নির্মাণ করছে।

তথ্যচিত্রটি পরিচালনা করেছেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সিনিয়র লেকচারার ও তথ্যচিত্র নির্মাতা মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১২
সম্পাদনা: আরিফুল ইসলাম আরমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

স্বপ্নযাত্রা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান