বলিউডের আবেদনময়ী অভিনেত্রী ক্যাটরিনা কাইফের অনেকদিনের স্বপ্ন সফল হতে যাচ্ছে। ইন্ডাস্ট্রিতে শীর্ষ স্থানের নায়িকাদের তালিকায় জায়গা করে নিলেও একটা অপূর্ণতা ছিল তার মনে। বহুদিনের ইচ্ছে, কোন একটি ছবিতে মূখ্য চরিত্রে অভিনয় করবেন। যার পুরোটাই হবে তাকে ঘিরে। ভাগ্যবতী ক্যাটরিনা সে সুযোগও পেয়ে গেলেন অবশেষে।
২০১০ সালের ব্লকব্লাস্টার ছবি ‘রাজনীতি’র সিক্যুয়েল ‘রাজনীতি টু’ নির্মাণ পরিচালক প্রকাশ জা। এটি পুরোটাই নারী কেন্দীক ছবি হবে। আর সে কেন্দ্রীয় নারীর ভূমিকায় থাকবেন ক্যাটরিনা কাইফ। ছবির তার চরিত্রের নাম থাকবে ‘ইন্দু’।
ছবিতে নিজের চরিত্র সম্পর্কে ক্যাটরিনা বলেন, ‘রাজনীতি’ ছবিতে নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ পেয়েছিলাম। যেসব চরিত্রে আমি আগে কাজ করেছি তা থেকে ‘রাজনীতি’ ছবির চরিত্রটি ছিল আমার জন্য চ্যালেঞ্জিং। এ ছবির সিক্যুয়েল ‘রাজনীতি টু’তে আমার নতুন যে চরিত্রটি রাখা হয়েছে তা আমার স্বপ্নের চরিত্র।
প্রতিটা অভিনেত্রীর ইচ্ছে থাকে ছবির কাহিনীর কেন্দ্র বিন্দু তাকে ঘিরে হবে। আমারও তাই ছিল। এমন চরিত্র যেমন চ্যালেঞ্জিং হয় তেমনি নিজেকে প্রমান করার সুযোগ পাওয়া যায়। আমি আমার শতভাগ দিয়ে চরিত্রটি করতে চাই।
ছবির বিষয়ে পরিচালক প্রকাশ জা বলেন, ‘রাজনীতি’ ছবিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সত্যিই চ্যালেঞ্জিং। মূল চরিত্রগুলো প্রথম ছবিতেই মারা গেছে। তাই নতুন চরিত্রগুলো সম্পূর্ণ নতুন করে সাজাতে হয়েছে। মূখ্য চরিত্রে থাকছেন ক্যাটরিনা কাইফ। যদিও রণবীরের চরিত্রটি প্রথম ছবিতে শেষ দিকে মারা যায়নি তবুও সিক্যুয়েলে
রণবীরকে দেখা যাবেনা। এবারও আমি মহাভারতের উপর ছবি বানাচ্ছি। তবে এবারের গল্পটা হবে পুরোপুরি ভিন্ন।
’রাজনীতি টু’ ছবিতে ‘ইন্দু’ নামে চরিত্রে ক্যাটরিনাকে দেখা যাবে একজন উচ্চভিলাশী ক্ষমতাপিপাসু নারীর চরিত্রে।
বাংলাদেশ সময় ১৩৫০, জুন ২৮,২০১২