৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:৩২ এএম BDST banglanew24
21 Dec 2012   05:56:10 PM   Friday BdST
E-mail this

থাই প্রধানমন্ত্রী ইংলাক ঢাকায়


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
থাই প্রধানমন্ত্রী ইংলাক ঢাকায়

ঢাকা: ঢাকায় পৌঁছেছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। শুক্রবার বিকেল ৫টা ১০ মিনিটে তাকে বহনকারী থাই এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে থাই প্রধানমন্ত্রী ইংলাককে অভ্যর্থনা জানান।

ভারত সফর শেষে দেশে ফেরার পথে থাই প্রধানমন্ত্রী বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আসেন। বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রার মাধ্যমে সোনারগাঁও হোটেলে নিয়ে আসা হয়।  

এ ঝটিকা সফরে ইংলাক সিনাওয়াত্রার দুই দেশের মধ্যে ছয়টি ইস্যুতে সহযোগিতামূলক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত দু’টি এমওইউ হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো।

দু’টি সমঝোতা স্মারকের মধ্যে একটি কৃষিখাতে সহযোগিতা বিষয়ে এবং অন্যটি পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক (ফরেন অফিসলেভেল কনসালটেশন) সংক্রান্ত বলে জানা গেছে।

শনিবার সকাল সাড়ে দশটায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও থাই প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার উপস্থিতিতে এমওইউ দু’টি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। আনুষ্ঠানিক বৈঠকের আগে দুই প্রধানমন্ত্রী একান্তে বৈঠকে মিলিত হবেন।

মৎস্য, সাংস্কৃতিক সহযোগিতা, জনশক্তি রফতানি এবং কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি ইত্যাদি বিষয়ে এমওইউ স্বাক্ষরের সম্ভাবনা ছিলো থাই প্রধানমন্ত্রীর এ সফরে। কিন্তু শেষ পর্যায়ে তা বাতিল করা হয়।

এদিকে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি তার সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

এরপর ৠাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এক নৈশভোজে অংশ নেবেন তিনি। রাতে সোনারগাঁও হোটেলে অবস্থান করবেন থাই প্রধানমন্ত্রী।

শনিবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। পরে ধানমণ্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও যাবেন থাই প্রধানমন্ত্রী। এর পরই প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে দুই দেশের আনুষ্ঠানিক বৈঠক।

শনিবার দুপুরে সোনারগাঁও হোটেলে থাই প্রধানমন্ত্রীর সম্মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সফর শেষে শনিবার বিকেল ৪টায় ঢাকা ছাড়বেন থাই প্রধানমন্ত্রী ইংলাক। বিমানবন্দরে তাকে বিদায় জানাতে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
কেজেড/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান