শুরু হচ্ছে ‘ফ্ল্যাট সেরা গিন্নী’ নামে নতুন একটি রিয়ালিটি শো। বিভিন্ন এলাকায় যাবে এই রিয়ালিটি শোর টিমের সদস্যরা। একটি বাড়ির সবগুলো ফ্ল্যাট থেকে লটারির মাধ্যমে পাঁচ জন প্রতিযোগিকে বেছে নেওয়া হবে। প্রত্যেকের থাকবে আলাদা আলাদা রান্নার জায়গা। সময় দেওয়া হবে এক ঘণ্টা।
কার রান্না কতটা ভালো হয়েছে তা বিচার করে নম্বর দিবেন বাকি ফ্ল্যাটের পরিবারের সদস্যরা। আর সেরা রাঁধুনী পাবেন আকর্ষণীয় পুরস্কার। প্রতি প্রর্বে একজন সেলিব্রেটি অংশ গ্রহণ করবেন। একটি বেসরকারি টেলিভিশনে প্রচার হবে অনুষ্ঠানটি।
প্রোডাকশন হাউজ হিমঝুরির তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে ভিন্নধর্মী এই রিয়েলিটি শো। ইভেন্ট পরিচালনা করবে ভার্সেটাইল। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকে নির্মাণ শুরু হবে অনুষ্ঠানটির।
বাংলাদেশ সময় : ১৬০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৩
জিআর