কর্মশালার মাধ্যমে নতুন নাট্যকর্মী নিচ্ছে লোকনাট্যদল। নতুন মুখ ও তরুণ প্রজন্মকে মঞ্চ নাটকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে দলটির উদ্যোগে শুরু হচ্ছে কর্মশালা।
কর্মশালায় অংশগ্রহণের জন্য ৩১ জানুয়ারি পর্যন্ত ফরম পাওয়া যাবে- সাগর পাবলিশার্স [বেইলী রোড] ও কফি হাউজ, বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে। আগ্রহীদের ফরম সংগ্রহ করে আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০ টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ৭ম তলায় অবস্থিত চিলেকোঠার সামনে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে। কর্মশালাটি পরিচালনা করবেন লিয়াকত আলী লাকী।
বাংলাদেশ সময় : ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৩
জিআর