৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১০:৩৩ এএম BDST banglanew24
16 Sep 2012   07:14:08 PM   Sunday BdST
E-mail this

সফটওয়ার মুক্তি দিবসে রাবিতে আলোচনা সভা


রাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: সফটওয়ার মুক্তি দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় বিভাগের সম্মেলন কক্ষে ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ এ সভার আয়োজন করে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি তানভীর আহমেদের সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব সাজেদুর রহমান জোয়ারদার।

এসময় বক্তারা বলেন, বর্তমান যুগ হচ্ছে তথ্যপ্রযুক্তির যুগ। নতুন নতুন সফটওয়ার উদ্ভাবন আর ব্যবহারের মাধ্যমে পৃথিবীর উন্নত দেশগুলো বর্তমানে উন্নতির চরম শিখরে পৌঁছতে সক্ষম হয়েছে। বাংলাদেশের ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে এদেশে সফটওয়ার উদ্ভাবনের লোকবলের অভাব।

তারা বলেন, বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে হলে আইটি’র ব্যবহার বাড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের সফটওয়ারের ব্যবহার বুঝে তা উদ্ভাবনের পদক্ষেপ নিতে হবে।

বিভাগের সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটনের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ-আল মামুন, প্রভাষক সাজ্জাদ হোসেন বকুল, কাজী মামুন হায়দার, সাইফুল ইসলাম ও মাহবুবুর রহমান রাসেল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান