গেরিলা বসন্ত
আবার আমের বোল
আইসা পড়ল উর্দি ফাঁকি দিয়া
আমার
ব্যক্তিগত আর্মি ফাঁকি দিয়া
ব্যক্তিগত আর্মি
আহা
বসে থাকে ঠায়
মন কোথা ধায়
বাঁশি বাজে ফুর ফুর ধ্বনি
নাপিতাসে, চুল কাটে
জুতা পালিশের ছলে
আমি তার গাছগুলা গুনি
আমি মুচির বেটা মুচি
আমি শীলের বেটা শীল
আমি বুয়ার বেটি বুয়া
সাপোর্ট সার্ভিস কর্পোরেট হবে
বুয়া টুয়া নাহি রবে
টাই পরে চুল কাটবে শীল
মুচির বেটা নাহি পাবে কুল
তবু এই সেপাইয়ের
আর তার বসেদের
বিরহ বেদনার মতো
বিউগল বাজানোর বেলা
জীবনের অবহেলা
সয়ে যাব
আমের মুকুল।
বাংলাদেশ সময় : ১৪৩২ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৩