৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:১৪ এএম BDST banglanew24
30 May 2012   07:09:32 PM   Wednesday BdST
E-mail this

মাগুরায় কেন্দ্রীয় যুবদল সভাপতি আলালের কুশপুতুল দাহ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাগুরায় কেন্দ্রীয় যুবদল সভাপতি আলালের কুশপুতুল দাহ
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাগুরা: মাগুরা জেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বুধবার দুপুরে শহরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দলীয় নেতাদের কুশপুতুল পুড়িয়েছেন সংগঠনের পদ বঞ্চিত নেতাকর্মীরা।

দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল শেষে তারা শহরের ভায়নার মোড়ে যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, জেলা বিএনপির সভাপতি কবির মুরাদ ও সাধারণ সম্পাদক আলী আহম্মেদের কুশপুতুল দাহ করেন।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-আশরাফুজ্জামান শামীম, রিয়াদুল হাকিম ফরহাদ, জাহিদুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, জেলা যুবদলের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক আমিনুর রহমান খান পিকুল ও সাংগঠনিক সম্পাদক আশরাফুজ্জামান শামীমকে বাদ দিয়ে সম্প্রতি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩১ সদস্যের এ কমিটিতে ওয়াশিকুর রহমান কল্লোলকে আহ্বায়ক ও আবু সাঈদ আল মামুনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। মঙ্গলবার এই কমিটির কেন্দ্রীয় অনুমোদনপত্র মাগুরায় এসে পৌঁছালে পদ বঞ্চিতরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, মে ৩০, ২০১২

সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান