৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:৩৪ পিএম BDST banglanew24
06 Aug 2012   03:29:44 PM   Monday BdST
E-mail this

কম্পিউটার বিচিত্রায় আইসিটি কর্মশালা


আইসিটি ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কর্মক্ষেত্রে নিজেকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে কমপিউটার বিচিত্রায় শুরু হয়েছে বিনামূল্যে বাস্তবিক কর্মশালা। এটি মাসিক কম্পিউটার বিচিত্রার আইটি বিষয়ক একটি শিক্ষাবৃত্তি প্রকল্প।

এ উদ্যোগ সম্পর্কে কম্পিউটার বিচিত্রার নির্বাহী সম্পাদক ভূঁইয়া ইনাম লেনিন বাংলানিউজকে বলেন, এটি একটি পেশাভিত্তিক দীর্ঘমেয়াদী কর্মশালা। এ কর্মশালায় অংশগ্রহণকারীদের আর্থিকভাবেও সহায়তা করা হয়। সফলভাবে এ কর্মশালা সম্পন্ন করে অনেকেই তথ্যপ্রযুক্তি পেশায় প্রতিষ্ঠিত হয়েছেন।

এ আয়োজনে থাকছে কম্পোজ, ডেস্কটপ পাবলিশিং, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইল এবং সার্চ ইঞ্জিন ব্যবহারের কারিগরি কৌশল। আগ্রহী ব্যক্তি এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য।

অনুসন্ধানে: বাড়ি-৯, ব্লক- বি, এভিনিউ-১, মিরপুর -১০। আগ্রহীরা (cbeditor.bd@gmail.com) এ ঠিকানায় ইমেইলে আবেদন করতে পারবেন।

বাংলাদেশ সময় ১৫৩০ ঘণ্টা, আগস্ট ৬, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান