৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৬:৪১ এএম BDST banglanew24
18 Aug 2012   07:00:33 PM   Saturday BdST
E-mail this

অবসর নিলেন লক্ষ্মণ


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অবসর নিলেন লক্ষ্মণ

হায়দ্রাবাদ: আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের ভিভিএস লক্ষ্মণ। শুক্রবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ব্যাট-প্যাড তুলে রাখার বিষয়ে ঘোষণা দেন ‘ভেরি ভেরি স্পাশাল’ খ্যাত এই ক্রিকেটার।

১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ১৩৪ টেস্টে ৮৭৮১ রান করেছেন লক্ষ্মণ। এর মধ্যে ১৭টি শতক হাঁকিয়েছেন তিনি। এছাড়া ৮৬টি ওয়ানডেতে তার ব্যাট থেকে এসেছে ২৩৩৮ রান। ওয়ানডেতে ছয়টি শতক রয়েছে লক্ষণের।

অবসরের জন্য দারুণ একটি সময় বেছে নিয়েছেন লক্ষ্মণ। ২৩ আগস্ট ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হওয়া টেস্ট সিরিজের আগে নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সংবাদ সম্মেলনে লক্ষ্মণ বলেন, ‘আমি সবসময় দেশের সাফল্য ধরে রাখার চেষ্টা করেছি। তবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেনি। এখন সময় হয়েছে তরুণদের সুযোগ তৈরি করে দেওয়ার যাতে তারা ভবিষ্যৎ সফরের জন্য প্রস্তুত হতে পারে।’

সবধরনের সহায়তা দেওয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) ধন্যবাদ জানিয়েছেন লক্ষ্মণ। এছাড়া পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব ও সতীর্থদেরও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

৩৭ বছর বয়সী লক্ষণ বলেন, ‘অবসরের সিদ্ধান্ত নেওয়া খুবই কঠিন। আমি সবসময়ই আমার নিজের বিবেকের কথা শুনেছি। বিবেক হচ্ছে পবিত্র কণ্ঠ। আমার ক্যারিয়ারের সবকিছু এই পথেই করেছি। গত দিন থেকে চার দিনে অনেক বির্তক হয়েছে। তাই আমার মনে হয়েছে, ক্রিকেটকে বিদায় বলে দেওয়ার এটাই সঠিক হয়।’

১৯৯৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় লক্ষ্মণের। দুই বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে খেলেন ‘ভেরি ভেরি স্পেশাল’ লক্ষ্মণ। তার বিদায়ের মধ্যদিয়ে ভারতীয় ক্রিকেট থেকে ছিটকে পড়লেন আরেকজন গ্রেট। এর আগে অবসর নিয়েছেন অনির কুম্বলে, সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান