৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৬:১২ পিএম BDST banglanew24
08 Sep 2012   02:10:41 PM   Saturday BdST
E-mail this

রিয়াদে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ঈদ পুনর্মিলনী


মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রিয়াদে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের ঈদ পুনর্মিলনী

রিয়াদ: গত (বৃহস্পতিবার) রিয়াদের হারাস্থ কোকোপাম রেস্টুরেন্টে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের (আইবিডব্লিউএফ) উদ্যোগে রিয়াদের শীর্ষ প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

আইবিডব্লিউএফ রিয়াদের চেয়ারম্যান নূরুল ইসলাম আহমেদের সভাপতিত্বে ঈদ পুর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ আব্দুল মোতালেব। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইন্টা. স্কুল (বাংলা মাধ্যম) রিয়াদের চেয়ারম্যান হারুনুর রশীদ, সৌদি আরবে স্বর্ণপদকপ্রাপ্ত বাংলাদেশি ব্যবসায়ী নুরুল হক, মক্কা সুইট্‌স এর সত্ত্বাধিকারী মাকসুদুর রহমান, মাওলানা নূর মোহাম্মদ ও খুলনা প্রবাসী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইবিডব্লিউএফ রিয়াদের সেক্রেটারি জেনারেল মুক্তিযোব্ধা জাকির হোসেন চৌধুরী।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নেস্টার ট্রেডিং এর অন্যতম পরিচালক লোকমান হোসেন খান, অ্যাচিভ গ্রুপের সৌদি আরব প্রতিনিধি নুরুল হক, জিএল কর্পোরেশনের চেয়ারম্যান সানাউল্লাহ ফারুকী, সাফা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক বাবুল হুসেন প্রমুখ।

সভাপতির বক্তব্যে নুরুল ইসলাম আহমেদ আইবিডব্লিউএফএর গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, আইবিডব্লিউএফ মূলত একটি কনসালটেন্সি ফার্ম। এই সংগঠন তার সদস্য ব্যবসায়ীদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করে থাকে।

অনুষ্ঠানটি যৌথভাবে পৃষ্ঠপোষকতা করেন অ্যাচিভ গ্রুপ এবং জিএল কর্পোরেশন।

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ০৮ সেপ্টেম্বর, ২০১২
সম্পাদনা: আহ্‌সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান