৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:৪৩ এএম BDST banglanew24
23 Jun 2012   12:05:20 PM   Saturday BdST
E-mail this

চাকরির দাবিতে ত্রিপুরায় তপশিলীদের আন্দোলন


আগরতলা করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আগরতলা (ত্রিপুরা) :  নতুন করে আন্দোলন শুরু করল তপশিলী উপজাতি ও তপশিলী জাতি জয়েন্ট অ্যাকশন কমিটি। রাজ্য সরকারের সমস্ত দফতরে শূন্য পদ পূরণের দাবিতে তারা গণ অবস্থান সংগঠিত করছে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, তপশিলী উপজাতি ও তপশিলী জাতি বেকারদের স্পেশাল ড্রাইভ’র মাধ্যমে সংরক্ষিত শূন্যপদে চাকরি দিতে হবে।

এদিকে রাজ্যের শাসকদল সিপিএমের এক নেতা জানিয়েছেন, আসন্ন বিধানসভা নির্বাচন সামনে রেখে তপশিলী উপজাতি ও তপশিলী জাতিভুক্ত মানুষদের সরকারের বিরুদ্ধে খেপিয়ে তোলার চেষ্টা হচ্ছে। যার কারনে বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এই আন্দোলন।

জয়েন্ট অ্যাকশন কমিটি নেতাদের বক্তব্য সরকার কর্মসংস্থান সৃষ্টির ব্যপারে আন্তরিক। কিন্তু কেন্দ্রের চাপের কারনে তা প্রতিফলিত হচ্ছে না। কিন্তু বেকারদের সামনে এসব ঘটনা না তুলে, তাদের বিভ্রান্ত করা হচ্ছে।

রাজধানীর আস্তাবল ময়দানে শুক্রবার থেকে কমিটি ৩দিনের গণ অবস্থান শুরু করে। এসসি, এসটি, আনএমপ্লয়েড জয়েন্ট অ্যাকশন কমিটি রাজ্য সরকারের বিভিন্ন দফতরে সংরক্ষিত শূন্যপদ পূরণের দাবিসহ মোট ছয় দফা দাবি নিয়ে গণ অবস্থানে বসে।

তিন দিনব্যাপী এই কর্মসূচির পর ২৪ জুন বিকালে শহরে এক ৠালি বের করবে কমিটি। দাবিপূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন সংগঠনের পশ্চিমজেলা সম্পাদক বিপ্লব সরকার।

বাংলাদেশ সময় : ১১১৭ ঘণ্টা, জুন ২৩, ২০১২
তন্ময়/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর,
সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান