৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৫:২৩ পিএম BDST banglanew24
24 Jun 2012   05:50:54 PM   Sunday BdST
E-mail this

চুয়াডাঙ্গায় কিশোর ক্ষমতায়ন শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চুয়াডাঙ্গা: “আমরা কথা দিলাম বাল্য বিবাহ প্রতিরোধ, নতুন প্রজন্মের দীপ্ত শপথ” শ্লোগানকে ধারণ করে চুয়াডাঙ্গায় কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন শীর্ষক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোবাবার সকাল ১১টায় স্থানীয় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ভোলানাথ দে। এর আগে সকালে র‌্যালি ও গণস্বাক্ষর গ্রহণ করা হয়।

জেলার ৩১টি ইউনিয়নের সাড়ে ৩শ কিশোর-কিশোরী এ সম্মেলনে অংশগ্রহণ করে।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর যৌথ আয়োজিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌর মেয়র রিয়াজুল ইসলাম টোটন, মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জাহান, মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

ইচ্ছেঘুড়ি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান